গাড়ি কি নিবে টেনে না আরবীটা নিবে জেনে?

মনে করো, অনেক দূরের এক গন্তব্যে যেতে হবে তোমাকে। তাই দূরের পথে তোমার সাথে দেওয়া হলো একটি গাড়ি। যেন খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারো আর উপভোগ করতে পারো পথের দুধারের সৌন্দর্য।

তারপর রওনা দিলে, কিন্তু ভুলে গেলে রওনার পূর্বে গাড়িটা একবার চেক করে নিতে।

তেল আছে তো? ইঞ্জিন কি ভালো? অন্য কোনো সমস্যা নেই তো?

এগুলো চেক না করেই গাড়িতে চড়ে বসলে তুমি আর মাঝপথেই ধরা পড়ল গাড়ির সমস্যা।

কী হবে তখন?

তুমি হয়তো গন্তব্যেই পৌঁছাতে পারবে না।

আর যদি খুব কষ্ট করে গন্তব্যে যেতেও পারো, গাড়ির চিন্তায় তুমি পারবে না পথের সৌন্দর্য উপভোগ করতে।

অথচ তুমি যদি সতর্ক হতে, শুরুতেই সামান্য সময় ব্যয় করে গাড়িটা ভালোভাবে চেক করে নিতে, তাহলে তোমার ভ্রমণটা হতো অনেক আনন্দের।

এমনই একটি ভুল করে অনেক ছাত্র। হয়তো না জেনেই ভুলটা করে তারা। জানে না যে, উপরের ক্লাসে কোরআন, হাদীস ও ফিকহের যে কিতাবগুলো তারা পড়বে, সেগুলোর সবই আরবি ভাষায় লিখিত। জানলে কি আর আরবি ভাষা না শেখার ভুলটা তারা করতো?

আলেম যারা হতে চান, তাদের প্রথম কয়েক বছর পড়ানো হয় এমন কিছু কিতাব, যেগুলো তাদের আরবি ভাষার ভিত্তি মজবুত করে। আর তার পরেই শুরু হয় আরবি ভাষায় লিখিত কিতাবগুলো। যারা শুরুতেই আরবিটা ভালোভাবে শিখে নেয়, তাদের জন্য এ পড়াগুলো তেমন কঠিন হয় না। তারা সহজেই বুঝতে পারে তাফসীর, হাদীস ও ফিকহের সেই কিতাবগুলো। পড়াগুলো তাদের কাছে আনন্দের মনে হয়।

কিন্তু আরবি ভাষার প্রয়োজনীয়তা না বোঝার কারণে অথবা অসচেতনতা বা অলসতার কারণে যারা শুরুতে আরবি ভাষা ভালোভাবে শেখে না, তাদের অবস্থা হয় খুবই করুণ। তারা আরবি ভাষায় লিখিত কিতাবগুলো সহজে বোঝে না। অনেকে পড়াশোনা থেকে ঝরে যায়। আর যারা টিকে থাকে, তারাও পড়াশোনার আনন্দটা খুঁজে পায় না। ইলমটা তাদের কাছে হয় এমন গাড়ির মতো, কোনো সমস্যার কারণে যেটা চালানো যায় না। অনেক কষ্টে যেটাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যেতে হয়।

তাই যদি ভালো আলেম হতে চাও, ইলম অর্জনের স্বাদ পেতে চাও তাহলে শুরুর বছরগুলোতে কোনো হেলাফেলা না করে আরবি ভাষাটা খুব ভালোভাবে শিখে নাও।

আর যদি আরবি ভাষা শেখার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান তালাশ করো, তাহলে আমাদের প্রতিষ্ঠানের কথা মাথায় রাখতে পারো। বিস্তারিত জানতে ফোন করতে পারো ০১৯৯৭৯৭৯৭২৭ নম্বরে।

এক বছরেই আরবি ভাষায় তোমার এতটা দক্ষতা অর্জিত হবে যে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাকে আর আরবি ভাষা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না।

Recent Posts

    Recent Comments

    No comments to show.

    Recent Blog